আসন্ন ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক লিমিটেডের ‘উপায়’। আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিতব্য এ কেনাকাটার উৎসবে ডিজিটাল পেমেন্ট পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে উৎসবে অংশগ্রহণকারী দর্শনার্থীরা ডিজিটাল লেনদেনের সুবিধা পাবেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক লিমিটেড পরিচালিত মোবাইল আর্থিক সেবা ‘উপায়’ এ আয়োজনে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাপনায় যুক্ত থাকবে।
‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ বছরশেষের কেনাকাটাকেন্দ্রিক একটি বিশেষ আয়োজন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য নানা পণ্য ও সেবায় বিশেষ মূল্যছাড় এবং আকর্ষণীয় অফার থাকছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, লাইফস্টাইল, হোম ডেকোর, বিউটি, ইলেকট্রনিকস, চামড়াজাত পণ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য (এফএমসিজি), ভ্রমণ, প্রযুক্তি, আবাসন ও বৈদ্যুতিক যানবাহনসহ বিভিন্ন খাতের পরিচিত ব্র্যান্ডগুলো এতে অংশ নেবে। ফলে দর্শনার্থীরা একই স্থানে বিভিন্ন পণ্য ও সেবার মূল্যছাড় এবং বিশেষ অফারে কেনাকাটার সুযোগ পাবেন।
আয়োজকদের প্রত্যাশা, বিভিন্ন খাতের ব্র্যান্ডের অংশগ্রহণে এ উৎসব ক্রেতাদের জন্য বছরশেষের কেনাকাটায় নতুন সুযোগ তৈরি করবে। তিন দিনব্যাপী এ আয়োজনে বিশেষ মূল্যছাড় ও বিভিন্ন অফারের পাশাপাশি ডিজিটাল লেনদেনের সুবিধাও পাওয়া যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


