আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুতে ধর্ম উপদেষ্টার শোক

আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুতে ধর্ম উপদেষ্টার শোক

দেশের শীর্ষ আলেম, মাদরাসা শিক্ষা সংস্কারের পুরোধা ব্যক্তিত্ব, চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার এক শোকবার্তায় ধর্ম উপদেষ্টা আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুকে দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

সুলতান যওক নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করে গেছেন। তার অসংখ্য ছাত্র ও শিষ্য দেশে-বিদেশে দ্বীনের খেদমতে নিবেদিত রয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন