আনুষ্ঠানিকভাবে ইনোভেশন সামিট ২০২৫ চালু করল রবি আজিয়াটা-এর মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম বিডিঅ্যাপস। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীরা বিভিন্ন বিষয়ে তাদের ডিজিটাল সল্যুশন উপস্থাপন করতে পারবেন।
সোমবার রাজধানীর তেজগাওয়ে রবি কর্পোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান বলেন, বিডিঅ্যাপস তরুণ যুব সমাজকে অনুপ্রাণিত করতে এই ইনোভেশন সামিট আয়োজন করছে, যা তাদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা এবং প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াবে। আশা করছি এই ধরনের আয়োজন আমাদের ডিজিটাল অগ্রযাত্রাকে শক্তিশালী ও উদ্ভাবনী চিন্তাধারাকে আরও বেগবান করতে সহায়ক হবে।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম ও জেনারেল ম্যানেজার (ভিএএস অ্যান্ড নিউ বিজনেস) শফিক শামসুর রাজ্জাক প্রমুখ।
জানা গেছে, কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে বিডিঅ্যাপস ইনোভেশন সামিট প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা bdappsinnovationsummit.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে তাদের আইডিয়া জমা দিতে পারবেন। যাচাই-বাছাই শেষে বিশেষজ্ঞ বিচারক প্যানেল শীর্ষ দলগুলো নির্বাচন করবেন। এই দলগুলো আগামী ১৯ জুন গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করবে । সেখানে প্রতিযোগীদের দেওয়া উদ্ভাবনী সমাধানগুলোর গ্রহণযোগ্যতা ও সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করবেন বিচারকরা এবং উপস্থিত দর্শকদের কাছে তুলে ধরা হবে। প্রতিযোগিতার মোট পুরস্কারের অর্থ ৫ লক্ষ টাকা। এছাড়াও সব ফাইনালিস্ট পাবে সার্টিফিকেট ও বিডিঅ্যাপস ইকোসিস্টেম ইন্টিগ্রেশন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

