রাজধানীতে দুই বোনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

রাজধানীতে দুই বোনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণি এলাকার একটি বাসায় থেকে দুই নারীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মরিয়ম (৬০) ও সুফিয়া (৫২)।

বিজ্ঞাপন

পুলিশের ধারণা, তাদের দুজনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা আপন দুই বোন।

ডিবি পুলিশের যুগ্ন কমিশনার নাসিরুল ইসলাম শুক্রবার রাতে আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে রাতে ডিবি পুলিশ এবং থানা পুলিশ ঘটনাস্থলে যায়। দুই বোনকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মিরপুর থানার ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে। ইতোমধ্যে মরদেহ দুটির সুরতহাল তৈরি করা হয়েছে। আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন