রমজান মাসে ব্যবসায়ীদের লাভের পরিমাণ কমিয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাগ্রত পার্টি।
শনিবার বেলা ১১টায় রাজধানীর কাওরানবাজারে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় এ আহ্বান জানান দলটির নেতারা। দলটির চেয়ারম্যান ইকরামুল হক খানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মহাসচিব আবুল কালাম আজাদ।
জাগ্রত পার্টির সভাপতি ইকরামুল খান বলেন, বিভিন্ন দেশে রমজান মাস এলে জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। কিন্তু আমাদের দেশের চিত্র ভিন্ন। রোজাকে আয়ের মাস হিসেবে দেখেন ব্যবসায়ীরা। তবে আমরা চাই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ুক।
মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, রমজানে সাধারণত মৌসুমি সবজি শেষ হয়ে যায়। কিন্তু খামারে চাষ করা সবজি ঠিকই থাকে। এজন্য শীতকালীন সবজি কোল্ড স্টোরেজ করা প্রয়োজন। তাহলে দাম সহনশীল থাকবে বলেও জানান তিনি।
রমজান উপলক্ষে বাজার তদারকি বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলের মুখপাত্র কাজী শামসুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন দলের নির্বাহী চেয়ারম্যান অশোক কুমার ঘোষ, জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য আব্দুল অদুদ, দলের উপদেষ্টা আনসার ভিডিপির সাবেক উপমহাপরিচালক ড. ফোরকান উদ্দিন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

