মিরপুর দারুসসালামে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

মিরপুর দারুসসালামে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

দারুস সালামে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় কাজী ইউসুফ (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে দারুস সালাম খালেক পাম্পের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে রাত পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের ছেলে মনির হোসেন ঢামেক হাসপাতালে বলেন, তার বাবা বিকেলে দারুসসালাম এলাকায় ভাড়া বাসা থেকে রাস্তা দিয়ে হেঁটে কল্যানপুরের দিকে যাচ্ছিলেন। সে সময়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে রাত পৌনে নয়টার দিকে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। নিহত কাজী ইউসুফের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার চকগ্রাম গ্রামে। দারুস সালামে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন