আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আস্তে আস্তে ফাঁকা হচ্ছে ঢাকা

আমার দেশ অনলাইন

আস্তে আস্তে ফাঁকা হচ্ছে ঢাকা

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। রোববার (১৫ মার্চ) কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, ঘরমুখী মানুষের ভিড় কিছুটা বেড়েছে। তারা বলছেন, যাত্রার ভোগান্তি এড়াতে কিছুটা আগেভাগেই ঢাকা ছাড়ছেন।

কমলাপুর রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে কথা হয় মিরাজ সিকদারের সঙ্গে। তিনি যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ। তিনি বলেন, ‘ছেলেদের স্কুল ও কোচিং ছুটি। যত দেরি করব, তত ভোগান্তি।

বিজ্ঞাপন

৬ নম্বর প্ল্যাটফর্মে জামাল উদ্দিন চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছিলেন। তিনি বলেন, একটু আগেভাগেই চলে এসেছি। রাস্তায় যানজট থাকে, তাই আগে আসাই ভালো।

প্ল্যাটফর্মে ৮ থেকে ১০ বছর বয়সী মাদ্রাসাশিক্ষার্থীদের ছোটাছুটি করতে দেখা যায়। তাদের একজন জানাল, মাদ্রাসা ছুটি, তাই ঈদ করতে বাড়িতে যাচ্ছে। কার সঙ্গে যাচ্ছে, তা জানতে চাইলে আঙুলের ইশারায় দূরে দেখিয়ে বলল, মামা। তার নাম মহিউদ্দিন। তিনি বলেন, এরা সব আমার ভাইগ্না–ভাইস্তা। ঈদে বাড়ি যাচ্ছে। প্রতিবার এভাবেই আনন্দ করতে করতে যাই।

কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ বলছে, ভোর ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। দুপুর পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...