কসাইটুলীতে ভূমিকম্পে রেলিং ভেঙে পড়া ভবনের নকশা দেখাতে পারেনি মালিক

কসাইটুলীতে ভূমিকম্পে রেলিং ভেঙে পড়া ভবনের নকশা দেখাতে পারেনি মালিক

পুরান ঢাকার কসাইটুলীতে ভূমিকম্পে রেলিং ভেঙে পড়া ভবনের নকশা দেখাতে পারেনি মালিক। ৭ দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবনটি সিলগালা করার নির্দেশ দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

শনিবার পুরান ঢাকার বংশালের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।তিনি বলেন, রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এক কাঠার নিচে কিন্তু আমরা কোনো প্ল্যান দিই না। যারা জোর করে করতেছে, আমরা তাদের মিটার কেটে দিচ্ছি। তারপরও আবার চোরাই মিটার নিয়ে বা জেনারেটর দিয়ে তারা করতেছে। 

এদিকে ভূমিকম্পে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন। সেক্ষেত্রে নিহত ব্যক্তির পরিবারবর্গকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা দেয়া হবে। ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদেরকেও সহায়তা দেয়া হবে। শুক্রবার (২১ নভেম্বর) রাতে ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন