শাহজাদপুর খিলবাড়ির টেক এলাকায় তরুণীর আত্মহত্যা

শাহজাদপুর খিলবাড়ির টেক এলাকায় তরুণীর আত্মহত্যা

রাজধানীর বাড্ডা থানাধীন শাহজাদপুর খিলবাড়ি টেক এলাকায় লিলি বিশ্বাস (২৩) নামের এক নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকাল ১১টার দিকে খিলবাড়ি টেক দোতলা ভবনের নিচতলা ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।

মৃতার বাবা লিটন বিশ্বাস বলেন তার মেয়ে নার্সিং পাস করে ইন্টার্নিতে কর্মরত হলি ফ্যামিলি হাসপাতালে পাশাপাশি চাকরির চেষ্টাও করছিল। পরিবারের মা-বাবা দুজনই বাইরে ছিলেন তার ছোট বোনও বাইরে ছিলো।

বিজ্ঞাপন

আমি (বাবা) বেলা ১১টার দিকে বাসায় এসে মেয়ের রুমের দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে। পরবর্তীতে দরজা অনেক ধাক্কাধাক্কির পর দরজা খুলে রুমের গিয়ে দেখি মেয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে।

পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কি কারনে কেন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলতে পারেননি স্বজনরা।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃতা লিলি বিশ্বাস গোপালগঞ্জ কোটালীপাড়া লাখিরপাড় গ্রামের রংমিস্ত্রি লিটন বিশ্বাসের মেয়ে।

বর্তমানে শাহজাদপুর খিলবাড়ি টেক এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। দুই বোনের মধ্যে সে ছিল বড়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন