মীর শাহে আলমকে সভাপতি ও মইনুদ্দিন মাসুদকে সাধারণ সম্পাদক করে ফ্লাওয়ার মিল ওনার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।
সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, সভায় বিভিন্ন জেলা থেকে আগত মিল মালিকদের সিদ্ধান্তক্রমে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ৩ বৎসরের জন্য নতুন ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ওয়াজেদ আলী বাবুল, সহ- সভাপতি হাজী আব্দুল রাজ্জাক, সহ-সভাপতি শাহাদাত হোসেন মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আলী, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, কোষাধক্ষ্য মিনহাজ উদ্দিন মানিক।
আলহাজ্ব জসিম উদ্দিন মৃধা, আলহাজ্ব মোহাম্মদ সোহাগকে ২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় পরবর্তীতে আরো বিভিন্ন জেলা থেকে মিল মালিকদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বার্ষিক সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন মৃধা। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহ্বায়ক ও বিএনপি'র ক্রিড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

