কমলাপুর স্টেশনে রেলপথ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

কমলাপুর স্টেশনে রেলপথ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের মুখে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর ১০ ঘণ্টা পর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের মুখোমুখি হয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ১০টায় তার সঙ্গে উপস্থিত রয়েছেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ, বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলামসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা।

রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম রয়েছে জনশূন্য। প্ল্যাটফর্মে থাকার ট্রেনগুলোর প্রতিটি দরজা লাগানো। আর রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমের সামনে অপেক্ষামান যাত্রীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন