দীর্ঘদিন পর টেলিযোগাযোগ খাতের গণমাধ্যম কর্মীদের নিয়ে নলেজ শেযারিং সেশন করলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় অর্ধশতাধিক সংবাদকর্মী অংশ নেন। কর্মশালার উদ্বোধন করেন বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী। উদ্বোধনী বক্তব্যে এ ধরনের কারিগরি সেশন নিয়মিত চলমান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
একইসঙ্গে বর্তমানে বিশ্বজুড়ে গুরুত্ব পাওয়া টেলিকম কূটনীতির বিষয়ে আলোকপাত করে উপস্থিত সাংবাদিকদের সংবাদ লেখার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার পাশাপাশি প্রাসঙ্গিকতা বিবেচনার পরামর্শ দেন বিটিআরসি চেয়ারম্যান। উদ্বোধনের পর চারটি উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের মোবাইল হ্যান্ডসেটের বাজারের প্রকৃত অবস্থা এবং ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টারের (এনইআইআর) কারিগরি বিষয় ব্যাখ্যা করা হয়। বিষয়গুলো উপস্থাপনা করেছেন বিটিআরসি কমিশনার (তরঙ্গ) মাহমুদ হোসেইন, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল হক, উপ মহাপরিচালক কাজী মো আহসানুল হাবিব মিঠুন ও মো মেহফুজ বিন খালেদ। কর্মশালা সাঞ্চালনা করেন উপ পরিচালক জাকির হোসাইন খান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

