৭ দিনের সফরে জাপানে রাজউক চেয়ারম্যান

৭ দিনের সফরে জাপানে রাজউক চেয়ারম্যান

জাইকার অর্থায়নে ৭ দিনের সফরে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে যাত্রা করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। ২৫ মে থেকে ৫ জুন পর্যন্ত দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণটিতে রাজউক চেয়ারম্যান ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত অংশগ্রহণ করবেন।

জাইকার (JICA) অর্থায়নে Transit Oriented Development (TOD) প্রজেক্টের আওতায় ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে TOD প্রজেক্টের উপযোগিতা যাচাইয়ের জন্য TOD Planning and Implementation using Land Readjustment and Redevelopment Tools শীর্ষক অতীব গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণটিতে বাংলাদেশ থেকে ১৭ জনের একটি দল অংশ নিচ্ছে।

বিজ্ঞাপন

TOD প্রজেক্টের আওতায় প্রজেক্ট সংশ্লিষ্টদের কারিগরি জ্ঞান অর্জনের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ের জন্য এই প্রশিক্ষণটির আয়োজন করছে জাইকা। উক্ত প্রশিক্ষণে একাডেমিক জ্ঞান অর্জন ছাড়াও বিভিন্ন এলাকা ঘুরে প্রাসঙ্গিক ধারণা দেওয়া হবে।

রাজউক এর ৭ সদস্যের দল ছাড়াও উক্ত প্রশিক্ষণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বিআরটিসি, মেট্রোরেল প্রকল্পের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন। রাজউক এর ৭ সদস্যের দলে আরও আছেন রাজউক এর সদস্য (প্রশাসন) ড. মোঃ আলম মোস্তফা, সদস্য (উন্নয়ন) জনাব মোহাঃ হারুন-অর-রশীদ, প্রধান নগর স্থপতি জনাব মোশতাক আহমেদ, প্রধান প্রকৌশলী জনাব মো. নুরুল ইসলাম, উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মাহফুজা আকতার, ও উপ নগর পরিকল্পনাবিদ জনাব শাহনেওয়াজ হক।

প্রশিক্ষণ শেষে রাজউক চেয়ারম্যান আগামী ৩১ মে তারিখে জাপান থেকে ঢাকায় ফিরবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন