রাজউকের মোবাইল কোর্টে ৬ লাখ টাকা জরিমানা

রাজউকের মোবাইল কোর্টে ৬ লাখ টাকা জরিমানা

রাজউকের ৬ ও জোন ৭ এর আওতাধীন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রতিষ্ঠানটি। এ সময় মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয় ও ১১টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।

বিজ্ঞাপন

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শান্তা রহমান এর নেতৃত্বে রাজউকের জোন ৭/১ এর আওতাধীন জিয়া সরণি রোড, দনিয়া, কদমতলী এলাকায় ৬টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৬টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয় ও ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবন সমূহের রাজউকের অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়।

মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার এস এম এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অন্যদিকে, রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে রাজউকের জোন ৬/৩ এর আওতাধীন নারায়নগঞ্জের রূপগঞ্জে বরপা এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় সর্বমোট ৫টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৫টি মিটার জব্দ করা হয় এবং রাজউকের অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়।

এছাড়াও ভবন মালিকগণের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা আদায় করা হয়।

মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার জনাব জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন