কিশোর গ্যাং কুট্টি গ্রুপের নেতাসহ আটক ৫১

কিশোর গ্যাং কুট্টি গ্রুপের নেতাসহ আটক ৫১

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং কুট্টি গ্রুপের নেতাসহ ৫১ জনকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিট, র‍্যাব এবং থানা পুলিশের সমন্বয়ে মোহাম্মদপুর-আদাবর, আজিমপুর, ঢাকা কলেজ, খিলক্ষেত, উত্তরা, আবদুল্লাপুর বাসস্ট্যান্ড, দক্ষিণখান, নিকুঞ্জ এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কামরাঙ্গীরচরে ডাকাতির ঘটনায় জড়িত কিশোর গ্যাং 'কুট্টি গ্রুপ' নেতা রাসেল ও তার ভাই ব্রাদার বুশসহ (সাব্বির) কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্য, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীসহ মোট ৫১ জন অপরাধীদের হাতেনাতে আটক করা হয়।

এ সময় আটককৃতদের তল্লাশি করে দেশীয় অবৈধ অস্ত্র ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য উদ্ধারকৃত মালামালসহ সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন