হিজড়া জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বিতরণ

হিজড়া জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বিতরণ

হিজড়া জনগোষ্ঠীকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মুখলেসুর রহমান। তিনি বলেন, হিজড়া জনগোষ্ঠীদের অনেকে সৃজনশীল প্রতিভার অধিকারী। শারীরিকভাবে বৈপরীত্য ও প্রতিবন্ধকতা থাকলেও সুযোগ পেলে প্রতিভার বিকাশে তারাও এগিয়ে যেতে পারেন। সেই সুযোগ ও পরিবেশ তৈরি এবং সহযোগিতা আমাদের অব্যাহত রাখতে হবে।

শনিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ের উদ্যোগে মিরপুরস্থ কার্যালয়ে "তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কর্মমুখী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

বিজ্ঞাপন

মুখলেসুর রহমান বলেন, রাস্তায় যেসব হিজড়া আছেন তারা অনেকে জানেনই না তাদের কি প্রতিভা আছে। দেশ পৃথিবী এগিয়ে যাচ্ছে। বসে বসে শুধু খাবার সুযোগ আর নেই। নিজেকে জনশক্তিতে রুপান্তর করতে হবে।

তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর নেতা কণা হিজড়া বলেন, আমাদেরকে পদে পদে অমানবিক আচরণই শুধু নয়, মানবেতর জীবন যাপনে বাধ্য করা হয়। হিজড়া জনগোষ্ঠীর মধ্যে এমন অনেকে আছেন যারা নানা কাজে পারদর্শী, প্রতিভাসম্পন্নো দক্ষ যোগ্য। অনেকে আছেন ড্রাইভিং, সেলাই মেশিন, আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট ও পার্লারে কাজ করার দক্ষতা।

অনুষ্ঠানে হিজড়া জনগোষ্ঠীর ১০ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়। তাদের তৈরিকৃত পোশাকও বিক্রি করবে পাথওয়ে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথওয়ের চেয়ারম্যান রইজুর রহমান, নির্বাহী পরিচালক মো. শাহিন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, শহর সমাজসেবা অফিসার শহিদুজ্জামান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মহিউদ্দিন আমিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন