রাজধানীর শান্তিনগর ফ্লাইওভারের ওপরে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তার বয়স ২৭ বছর। মঙ্গলবার রাতে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বিজ্ঞাপন
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নূর খান বলেন, শান্তিনগর ফ্লাইওভারের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় এক নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই এলাকার স্থানীয় লোকজনের মুখে জানতে পারি, রাত ১০টার দিকে ফ্লাইওভারে ওই নারী রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে আমাদের খবর দিলে ওই নারীকে হাসপাতালে নিয়ে যাই। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

