রাজধানীর আগারগাঁও এলাকায় কিশোর গ্যাং লাদেন গ্রুপের ১২ জন আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার কোস্ট গার্ড সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলো: মো. লাদেন (২১), রায়হান (১৮), বিল্লাল (১৪), হৃদয় (১৯), কালাম (৩০), সুমন (২০), নাঈম (১৬), শামসুদ্দিন (২৮), আরিফ (১৬),ফাহিম (১৬), মোঃ শাউন (১৭) ও রোহিদ (১৭)।
কোস্টগার্ড জানায়, সোমবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন কর্তৃক আগারগাঁও এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঘটনাস্থলে আভিযানিক দল উপস্থিত হয়ে তাদের আটক করার চেষ্টা করলে কিশোর গ্যাং এর লিডার লাদেনসহ অন্যান্য সহযোগীরা কোস্ট গার্ড সদস্যদের উপর হামলা করে। এর ফলে ২ জন কোস্ট গার্ড সদস্য ঘটনাস্থলে আহত হয়। পরবর্তীতে কোস্টগার্ডের কিশোর গ্যাংয়ের লিডার লাদেনসহ মোট ১২ জনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত কিশোরগাংয়ের সদস্যদের তল্লাশী করে ২৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং ২১ টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তাদের শের-ই-বাংলা থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেন কোস্টগার্ড এর সহকারী পরিচালক (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

