আন্দোলন নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ জানিয়ে চার দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের সংগঠন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ।
রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন এ আহ্বান জানায় তারা।
এ সময় লিখিত বক্তব্যে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বায়ক মুজাহিদুল ইসলাম বলেন, বর্তমানের আমাদের চলমান যৌক্তিক ৪ দফা আন্দডিএমএফ ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসকের অধিকার আদায়ের লক্ষ্যে হাইকোর্টের মামলা চলমান রয়েছে। কোর্টের চলমান মামলার রায়কে প্রভাবিত করার লক্ষ্যে মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতি, কর্মসূচি, সভা সমাবেশ একদিকে দেশের বিচার বিভাগের স্বাধীনতা বিরোধী এবং আদালত অবমাননার সমান অন্যদিকে দেশের সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে দাড়িয়েছে। আমরা এ সকল কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, শূন্য পদ থাকার পরেও গত একযুগের বেশি সময় ধরেই নিয়োগ বন্ধ রয়েছে, তার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে প্রায় ২০০০ পদ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে প্রায় ১০০০ শূন্য পদের ছাড়পত্র প্রদান করলেও নিয়োগ নিয়ে তালবাহানা করে যাচ্ছে, এতে করে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্য দিকে ম্যাটস্ থেকে পাশকৃত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং ম্যাটস শিক্ষার্থীরা।
তাদের দাবিগুলো হলো:
১) অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিকসহ সরকারি বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃজন করা।
২) প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপে লগবুক প্রণয়ন করতে হবে।
৩) বিএমএন্ডডিস স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার অধিকার প্রদান করতে হবে।
৪) প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে "মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ" নামকরণ সহ প্রস্তাবিত ধারায় সংশোধনীসহ বাস্তবায়ন করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

