আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর খিলগাঁও নন্দিপাড়ায় ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় পথচারী আলী আজম (৬০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। সে সময়ে তিনি বাজার করতে গিয়েছিলেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা আনুমানিক সোয়া এগারোটার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা পর বেলা ১২ টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে । কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মৃত নোয়াব আলীর ছেলে আলী আজম।

নিহতের মেয়ের জামাতা মো. শাহিন জানান, “নন্দিপাড়া ব্রিজের সংলগ্ন রাস্তায় অস্থায়ী বাজার রয়েছে। তিনি সে সময়ে বাজার করার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন। এরই মধ্যে সেখানে একটি ব্যাটারী চালিত অটোরিকশা দ্রুত গতিতে এসে পেছন দিক দিয়ে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরতর আহত হন। পরে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আমরা সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই।”

আলী আজম খিলগাঁও নন্দিপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি দুই ছেলে দুই মেয়ের জনক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন