বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরের আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। তাই আকাশপথের যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশে আগেভাগে রওনা দেওয়ার নির্দেশনা দিয়েছে এয়ারলাইন্সগুলো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যাত্রীদের উদ্দেশে পৃথক নোটিশ জারি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং এয়ার অ্যাস্ট্রা জানায়, প্লেন যাত্রীদের আগেভাগে রওনা দিতে বলল এয়ারলাইন্সগুলো।
চিকিৎসা শেষে মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে সকালে তিনি ঢাকায় পৌঁছাবেন। তার দেশে ফেরা উপলক্ষে বিশাল শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত নেতাকর্মীদের নির্দিষ্ট জায়গায় অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে।
যাত্রীদের উদ্দেশে পৃথক নোটিশ জারি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং এয়ার অ্যাস্ট্রা জানায়, মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে সম্ভাব্য তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সময়কালে যারা ফ্লাইটে ভ্রমণ করবেন, তাদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিমান সংস্থাগুলো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

