৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস এসোসিয়েশনের দায়িত্বে জাহিদ-মিজান

স্টাফ রিপোর্টার

৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস এসোসিয়েশনের দায়িত্বে জাহিদ-মিজান

দীর্ঘ ১২ বছর পর ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন এর নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিএমপি) এস এম মিজানুর রহমান। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (নারয়ণগঞ্জ জেলা)।

বিজ্ঞাপন

গত শুক্রবার ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ অফিসার্স মেস, ঢাকা এর ভিআইপি মিটিং রুমে ৩০তম বিসিএস (পুলিশ) অফিসারদের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৩০তম বিসিএস (পুলিশ) ব্যাচের পূর্বতন কমিটি বিলুপ্ত ও নতন কমিটি গঠন সংক্রান্ত আলোচনা হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের বিষয়ে সবাই সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে ঐক্যমতের ভিত্তিতে উপর্যুক্ত কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন কমিটির সভাপতি জনাব মো: জাহিদুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য হলো একটা ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠায় আন্তরিকতার সহিত সাধ্যানুযায়ী ভূমিকা পালন।

এলআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন