বিকেএসপিতে রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরিতে চায়নার সাথে চুক্তি স্বাক্ষর

বিকেএসপিতে রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরিতে চায়নার সাথে চুক্তি স্বাক্ষর

বিকেএসপিতে চায়নার উহান বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড হাসপাতাল থেকে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল বিকেএসপিতে আসে। প্রতিনিধি দলটি বিকেএসপিতে ১টি রিহ্যাবিলিটেশন সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেন।

বিকেএসপির পক্ষ্যে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম ও চায়নার উহান বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড হাসপাতালের পক্ষ্যে Dr. Xie Wei চুক্তিত স্বাক্ষর করেন। এই রিহ্যাবিলিটেশন সেন্টারে চাইনিজ হর্বাল মেডিসিন, মডার্ণ মেডিসিন এবং অন্যান্য চিকিৎসা প্রদানের পরিকল্পনা করা হয়েছে। MoU অনুযায়ী চায়নার উহান বিশ্ববিদ্যালয় অ্যাফিলেটেড হাসপাতাল বিকেএসপিতে রিহ্যাবিলিটেশন সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে বিকেএসপিতে একটি এক্সপার্ট দল পাঠাবে এবং পরবর্তীতে বিকেএসপির চিকিৎসকরাও চায়না থেকে রিহ্যাবিলিটেশনের উপর প্রশিক্ষণ নিতে পারবে।

বিজ্ঞাপন

এই চুক্তির ফলে বিকেএসপির প্রশিক্ষণার্থীরা খেলতে গিয়ে আঘাত প্রাপ্ত হয়ে খেলোয়াড়ী জীবন যাতে শেষ না হয় সে জন্য সে জন্য রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে চিকিৎসা সেবা গ্রহণ শেষে পুনরায় খেলোয়াড়ী জীবনে ফিরে আসতে পারবে। এর ফলে প্রতিভা ঝরে না পরে পূর্ণাঙ্গ বিকশিত হবার সুযোগ পাবে। এরপর চাইনিজ প্রতিনিধি দলটি বিকেএসপি সকল ক্রীড়া ভেন্যূ ঘুরে দেখের পাশাপাশি রিহ্যাবিলিটেশন সেন্টার করার বিষয়ে বিকেএসপির মেডিকেল সেন্টারও পরিদর্শন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন