আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৫ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৫ সদস্য গ্রেপ্তার

বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- পল্লবী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এমপি ইলিয়াস মোল্লার সহযোগী মো. রমজান আলী সিটু (৪৭), মোহাম্মদপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মো. আলমগীর (৩৫), গুলশান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল ওরফে রাসেল আল জোবায়ের (৩০), ঢাকা মহানগর ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান (৪৫) ও আওয়ামী লীগ মনোনীত ১৬নং ধামঘর ইউনিয়ন চেয়ারম্যান, কুমিল্লা ও ৩নং মুরাদনগর আসনের সংসদ সদস্যের এপিএস মো. আব্দুল কাদের (৫২)।

বিজ্ঞাপন

শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্লবী এলাকা থেকে মো. রমজান আলী সিটুকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. আলমগীরকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালীস্থ রসুলবাগ এলাকা থেকে মো. রাসেল ওরফে রাসেল আল জোবায়েরকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। একই দিনে ডিবি-রমনা বিভাগের একটি অভিযানিক দল ঢাকা মাওয়া হাইওয়ে থেকে রাত আনুমানিক ৯টায় মেহেদী হাসানকে ও রাত ৯টা ৫০ মিনিটে কলাবাগান থানা এলাকা থেকে মো. আব্দুল কাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন