রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে ৭১ জন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার চার ঘণ্টাব্যাপী মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকা, গোটগাট, লাউতলা, জেনেভা ক্যাম্প, তাজমহল রোড এবং আদাবর থানাধীন শেখেরটেক, শ্যামলী হাউজিং প্রকল্প, আদাবর, সুনিবিড় হাউজিং ও মেহেদীবাগ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, আটকরা চিহ্নিত মাদককারবারি, পেশাদার ছিনতাইকারী, ছিঁচকে চোর, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান আটকদের আদালতে পাঠানো হবে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

