রাজধানীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীতে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর রামপুরায় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের চাপায় আলী হোসেন তালুকদার (৩৩) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, রামপুরায় রমজান বাসচাপায় আলী হোসেন তালুকদার নামের একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পরে উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর চালায়। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, বাসে আগুন লাগানোর খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন