রাজধানীর মোহাম্মদপুর থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নাটোরের লালপুরের চাঞ্চল্যকর মঞ্জু হত্যা মামলার প্রধান আসামি হাসান আলী টুমনকে (৪২) রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার ওয়েস্ট ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নাটোর জেলার বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্র, মারামারি ও হত্যাচেষ্টাসহ ১১টি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, নিহত মঞ্জু লালপুর থানার গোপালপুর সুগার মিলে চাকুরি করতেন। ঘটনার সময় রাতে তিনি লালপুর থানার গোপালপুর রেলষ্টেশনের একটি কনফেকশনারী দোকানের সামনে বসা অবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে মো. হাসান আলী টুমন ও তার সহযোগীরা পিস্তল দিয়ে মাথায় ও পেটে গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর নিহতের ভাই বাদী হয়ে লালপুর থানায় গত ১ মে মামলা করেন। র‍্যাব আসামিদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুরের ওয়েস্ট ধানমন্ডি এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন