পল্টন মোড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ শুরু

পল্টন মোড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ শুরু

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে রাজধানীর পুরানা পল্টন মোড়ে শ্রমিক সমাবেশ করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বৃহস্পতিবার সকাল ৯ টার পর এই সমাবেশ শুরু হয়। এরইমধ্যে পল্টন মোড় ও আশপাশের এলাকায় বেশ লোকসমাগম হয়েছে।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে থাকছেন জামায়াতের নায়েবে আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। উপস্থিত হয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সহ জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতা।

শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করছেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ ন ম শামুসল ইসলাম। পরিচালনা করছেন সংগঠনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।

এদিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। সকালে রাজধানীর কাকরাইল মোড় (ইসলামি ব্যাংক সেন্টাল হসপিটালের পাশে) থেকে এই র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এতে মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন