মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাচ্ছে ক্ষতিপূরণ, তদন্ত কমিটি গঠন

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাচ্ছে ক্ষতিপূরণ, তদন্ত কমিটি গঠন

মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও তার পরিবারে কর্মক্ষম কেউ থাকলে মেট্রোরেলে চাকরির দেওয়া হবে। এছাড়া এ ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

রোববার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে জানিয়ে তিনি বলেন, আহতদের আমি একটু পরে হাসপাতালে দেখতে যাব এবং তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করব।

এদিন মেট্রোরেলের ফার্মগেট এলাকার একটি পিলারের বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে। সঙ্গে থাকা পাসপোর্ট অনুযায়ী তার নাম আবুল কালাম, বাড়ি শরীয়তপুরে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়লে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন