আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর নৃশংস গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকার মুগদা বিশ্বরোডে এক বিশাল বিক্ষোভ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার।

বিজ্ঞাপন

মঙ্গলবার কর্মসূচিতে প্রতিষ্ঠানটির সকল শাখার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও অসংখ্য শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।

এই প্রতিবাদ থেকে একটি জোরালো বার্তা ছড়িয়ে পড়ে—নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদ সমাবেশে বলেন, গাজায় যা ঘটছে, তা কোনো সাধারণ সংঘাত নয়—এটি একটি পরিকল্পিত গণহত্যা। মুসলমানদের ঈমান, ভ্রাতৃত্ববোধ ও ন্যায়বিচারের চেতনা থেকেই আমাদের এই প্রতিবাদ। ফিলিস্তিনের শিশু, নারী, বৃদ্ধ কেউই নিরাপদ নয়—এই বর্বরতা মানবতার বিরুদ্ধে এক চরম হুমকি। আমরা এই নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার এবং ভবিষ্যতেও প্রতিবাদের কণ্ঠ আরো শক্তিশালী করে তুলবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এই ধরনের সমাবেশ শুধু প্রতিবাদ নয়, বরং একটি চেতনা জাগ্রত করার আহ্বান। আমাদের শিক্ষার্থীদেরকে মানবিক, সাহসী ও ন্যায়পথে অটল থাকার শিক্ষা দেওয়াই আজকের মূল উদ্দেশ্য।

বক্তব্যে আহ্বান জানানো হয়, ‘ঈমানের তাগিদে’ এই সমাবেশে সকলে উপস্থিত থেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সকল শুভানুধ্যায়ীদের প্রতি এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন