অভিভাবক ঐক্য ফোরাম, বাংলাদেশ ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের উদ্যোগে দু:দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখায় ৫ শতাধিক দুঃস্থর মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি, সাবেক স্বরাষ্ট্র সচিব ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এস এম জহরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইমাম হোসেন, অভিভাবক ঐক্য ফোরাম, বাংলাদেশ-এর সভাপতি ও প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু এবং বনশ্রী সোসাইটির সাধারণ সম্পাদক আবদুল হক।
সভাপতিত্ব করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম, বনশ্রী শাখার সভাপতি ও এই স্কুলের গভর্নিং বডির সাবেক সদস্য মো: আহছানউল্লা মানিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম শিকদার জয়।
বক্তারা আইডিয়াল স্কুলকে দেশের "মডেল” হিসেবে গড়ে তুলতে নতুন কর্মপন্থা নির্ধারন, শিক্ষক-অভিভাবকদের মতবিনিময় সভা আয়োজন এবং কোচিং বাণিজ্য বন্ধ করে শ্রেণিকক্ষে যথাযথ পাঠদান নিশ্চিত করার পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন এবং সমাজের সম্পদশালীদেরকে দুঃস্থদের সেবায় আগাইয়া আসার আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

