গাজী জসীম সিআইডি প্রধান এর দায়িত্বে

গাজী জসীম সিআইডি প্রধান এর দায়িত্বে

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী জসীম উদ্দিন। সোমবার সিআইডির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সিআইডি জানায়, রোববার গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞাপন

গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়।

নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন বলে পোস্টে জানানো হয়।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন