রাজধানীতে পরিত্যক্ত ৩০০ রাউন্ড গুলি উদ্ধার

রাজধানীতে পরিত্যক্ত ৩০০ রাউন্ড গুলি উদ্ধার

রাজধানীর পল্লবী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে এতে কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

শনিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান ।

বিজ্ঞাপন

তিনি বলেন, শুক্রবার রাতে পল্লবীর বাউনিয়া বেড়িবাঁধ রোডের একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে এসব গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন