মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির আগুন পৌনে দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার ভোর ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ১ ঘণ্টা ৪২ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর ৫টা ২০মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে রাত ৩টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ভোর ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পৌনে পাঁচটার মধ্যে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও তিনটি ইউনিট যোগ হয়। মোট আটটি ইউনিট একত্রে কাজ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন