গুলিস্তানে গাড়ির ধাক্কায় নারী নিহত

গুলিস্তানে গাড়ির ধাক্কায় নারী নিহত

রাজধানীর গুলিস্তানে গাড়ির ধাক্কায় মাজেদা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মাজেদা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ রাসেল জানান, গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি রাজবাড়ী সদর জেলার এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার আত্মীয়-স্বজন না আসায় বিস্তারিত জানা যায়নি কিছু। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন