রমজানে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান ডিএমপির

রমজানে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান ডিএমপির

ঢাকাবাসীর সুবিধার্থে রমজানের বাকি দিনগুলোতে রাস্তা-ঘাট অবরোধ করে অহেতুক জনভোগান্তি তৈরি না করার জন্য আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

ডিএমপি জানায়, মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সমাগত। এ উৎসবের প্রস্তুতির পাশাপাশি রমজান মাসের এসময় দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবেই রমজান মাসে নগরীর সড়ক সমূহে যানবাহনের আধিক্য বেশি থাকে। অল্প সময়ে অধিক সংখ্যক যানবাহন ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকেও নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এর বাইরে ইদানীং কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন দাবীদাওয়া আদায়ের নামে কথায় কথায় রাস্তা-ঘাট অবরোধ করে নগরবাসীর জীবনযাত্রা কঠিন করে তুলেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন