রাজধানীতে আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

রাজধানীতে আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

রাজধানীর কমলাপুরের আবাসিক হোটেল থেকে সুমি রানী রায় (৩৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কথিত স্বামী তাকে শ্বাসরোধ হত্যা করে পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল বলেন, সংবাদ পেয়ে বুধবার দুপুরে দক্ষিণ কমলাপুরের সি'ল্যান্ড আবাসিক হোটেলের পঞ্চম তালার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রুমটির বাহির থেকে বন্ধ করা ছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, মঙ্গলবার ওই হোটেলে তারা স্বামী স্ত্রী পরিচয়ে উঠেছিলেন।

প্রাথমিকভাবে তার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করে জানা গেছে, অজ্ঞাত ব্যক্তি তাকে হত্যা করে বাহির দিয়ে লক করে পালিয়ে যায়।

নিহত ওই নারী দিনাজপুর জেলার বীরগঞ্জের উপজেলার পলাশবাড়ী মাইজপাড়া মানিক চন্দ্র রায়ের স্ত্রী।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন