রাজধানীর কলাবাগানে ক্রিসেন্ট রোড এলাকার একটি বাসায় টাইটাস হিল্লোল রেমা (৫৫) নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে কলাবাগান থানার উপ-পরিদর্শক(এস আই) নন্দন কুমার দাস জানান, শনিবার দুপুর ১ টার দিকে কলাবাগান ক্রিসেন্ট রোড ১১৪ নম্বর বাসার চারতলার ফ্লাটে ঝুলন্ত লাশ উদ্ধার করি। রেমা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ছিলেন। বেশ কিছু দিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতেন। হতাশা গ্রস্থ হয়ে হলুদ রংয়ের প্লাস্টিকের নাইলনের রশি গলায় পেচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেয়। নিহতের গ্রামে বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রামপুরা গ্রামের লিডিং স্টোন রেমার ছেলে। নিহতের দুই মেয়ে রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

