ন্যাশনাল আওয়ামী পাটি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ) এর মহাসচিব এবং বাংলাদেশী বিহারি পুনর্বাসন সংসদ (বিবিআরএ) এর প্রধান পৃষ্ঠপোষক ও জুলাই যোদ্ধা নেয়াজ আহমদ খানকে মিথ্যা মামলায় গ্রেফতার এবং তার অবিলম্বে নিঃশর্ত মুক্তি প্রদানের দাবিতে রোববার প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশী বিহারি পুনর্বাসন সংসদ- (BBRA) এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন এ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের মুখ্য দাবি ছিল ন্যাশনাল আওয়ামী পাটি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ) এর মহাসচিব এবং বাংলাদেশী বিহারি পুনর্বাসন সংসদ (বিবিআরএ) এর প্রধান পৃষ্ঠপোষক এবং জুলাই যোদ্ধা বিহারী নেতা নেয়াজ আহমদ খানের সকল মিথ্যা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি প্রদান করা। একই সঙ্গে তার বিরুদ্ধে হওয়া মামলা, হামলা ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
মানব বন্ধনে বলা হয়, মিরপুর ১১ নম্বর সেকশনের বিহারি ক্যাম্পের কেউ মারা গেলে গোসল করানো নিয়ে বিপাকে পড়তে হয় এলাকা বাসীকে। বিষয়টি সমাধানে ক্যাম্পের ময়লা ফেলার একটি পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে মৃতদের গোসলখানা তৈরির উদ্যোগ নেয় স্থানীয় বিহারি বাসিন্দারা। ব্যক্তিগত আর্থিক জোগানে সেখানে দেয়ালও তৈরি করা হয়। কিন্তু স্থানীয় বিএনপিপন্থি সন্ত্রাসী লোকজন কেউ কেউ সেখানে পানির পাম্প করার উসিলায় কাজ বন্ধ করতে চায়। অথচ পাশেই পানির পাম্প থাকায় সেখানে এর প্রয়োজন নেই বলে এলাকাবাসী গোসলখানার পক্ষেই শক্ত অবস্থান নেন।
এ ঘটনায় গত ২১ আগস্ট উসকানিদাতা বিএনপির লোকেরা বাইরে থেকে সেখানে কাজে বাধা দেয়। একপর্যায়ে তিনটি মোটরসাইকেলে বিএনপির সন্ত্রাসীরা এসে ফাঁকা গুলি ছোড়ে হ্রাস সৃষ্টি করে। পরে বিহারি ক্যাম্পের সাধারণ লোকেরা সেখানে শক্ত অবস্থান নিলে বিএনপির সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মহড়া করে সেখানে জড়ো হন। একপর্যায়ে তারা সাধারণ বিহারিদের ওপর হামলা চালায়। এতে ২৫-৩০ জন সাধারণ বাসিন্দা আহত হয় এবং নির্মাণাধীন স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়।
তারা অভিযোগ করেন, হামলার সময় সেখানে পুলিশ থাকলেও এ ব্যাপারে বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। আহত বিহারিরা থানায় গেলেও তাদের মামলা নেওয়া হয়নি। উল্টো পুলিশ ও সন্ত্রাসীদের দুটি মিথ্যা মামলায় ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ এবং বিহারি পুনর্বাসন সংসদের উপদেষ্টা নেয়াজ আহমদ খানকে গ্রেফতার করা হয়। মামলায় জড়ানো হয় আহত সাধারণ মানুষ ও স্থানীয় জামায়াত নেতাদের নামও।
বক্তারা অবিলম্বে তিনি বিশিষ্ট সমাজসেবক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব নেয়াজ আহমদ খানের মুক্তি এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


