পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৪

স্টাফ রিপোর্টার

পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৪

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছে পুলিশ। হামলায় মোহাম্মদপুর থানা পুলিশের তিন এসআই ও এক এএসআইসহ চার পুলিশ সদস্য এবং স্থানীয় এক সোর্স গুরুতর আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুর রায়েরবাজার বোর্ড ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশের ওপর হামলার ঘটনার নেপথ্যে রায়ের বাজার বোর্ড ঘাট এলাকার কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’ জড়িত বলে জানা গেছে।

পুলিশের ওপর কিশোর গ্যাং গ্রুপের হামলার ঘটনায় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, বুধবার পুলিশ অভিযানে গেলে কিশোর গ্যাং গ্রুপ ও মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর অতর্কিত হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়।

তিনি আরও বলেন, যেহেতু পুলিশ কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স। সেজন্য ওই এলাকার মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যরা পুলিশের সংখ্যা কম থাকায় হামলার ঘটনা ঘটায়। এরপরই আমরা রাতে যৌথ বাহিনীর অভিযানে ওই এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...