আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিটি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নতুন বার্তা প্রতিমন্ত্রী ইশরাকের

আমার দেশ অনলাইন

সিটি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নতুন বার্তা প্রতিমন্ত্রী ইশরাকের

যদি দল মনোনয়ন দেয় তাহলেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে সামাজিক মাধ্যমে যা লিখেছেন, তা ব‍্যক্তিগত অভিপ্রায় বলে জানান তিনি।

শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকার সমস‍্যা নিরসন নিয়ে প্রশাসকের সঙ্গে ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে। আগামী বর্ষার আগে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে ব‍্যবস্থা নেওয়া, জলাবদ্ধতা নিরসন নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের করা হবে। ঢাকায় যারা সংসদ সদস‍্য নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের নির্দেশ দিয়েছেন, দ্রুত সময়ের মধ‍্যে নাগরিক সেবা পৌঁছে দিতে।’

জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন অভিযোগ করেন, তার ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী অস্বাভাবিকহারে ভোট পেয়েছে, যা কল্পনার বাইরে। ভোটার তালিকা তদন্ত করে দেখা উচিত এখানকার ভোটাররা কারা? কোথা থেকে এসেছে।

তিনি আরো অভিযোগ করেন, ঢাকা ৪ এবং ৫ আসনে বিএনপির প্রার্থীদের পরিকল্পিতভাবে হারানোর ক্ষেত্রে ইন্টেরিম সরকারের কেউ কেউ সহযোগিতা করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন