উত্তরায় মাইক্রোবাসে আগুন

উত্তরায় মাইক্রোবাসে আগুন

রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান—সকালে উত্তরার জসীম উদ্দিন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইঞ্জিন ওভার হিটের কারণে এই আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন