সারা দেশে গত একদিনে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৬৪২ জন। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৭২ আসামি এবং অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫৭০ জন।
শুক্রবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিশেষ অভিযানে একটি পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুইটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ, পাঁচটি চাইনিজ কুড়াল, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু, একটি কাচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা ও একটি সুলফি উদ্ধার করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

