ঈদ উপলক্ষ্যে জিপিস্টার গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করতে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সাথে একটি চুক্তি সই করেছে গ্রামীণফোন। দেশজুড়ে এপেক্স’র ৩শ’টি আউটলেটে এই সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং রায়হান কবির সম্প্রতি এ বিষয়ক চুক্তিটি সই করেন।
সোমবার সকালে রাজধানীর গুলশানে অ্যাপেক্স হেড অফিসে আয়োজিত ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যে কোন এপেক্স আউটলেট বা অনলাইনে (www.apex4u.com) কমপক্ষে ৩ হাজার টাকার পণ্য কিনলে ৩শ’ টাকা ছাড় পাবেন জিপিস্টার সিগনেচার ও প্লাটিনাম গ্রাহকরা। মাসব্যাপী অফারটি শুরু হয়েছে ১ মার্চ থেকে এবং প্রথম ১০ হাজার গ্রাহক অফারটি গ্রহণ করতে পারবেন। অফারটি গ্রহণ করতে ‘APEX’ লিখে ২৯০০০ নাম্বারে পাঠাতে হবে জিপিস্টার গ্রাহকদের (প্লাটিনাম ও সিগনেচার স্টার গ্রাহক)। এরপর ছাড়ের জন্য তারা এসএমএস’র মাধ্যমে একটি ক্যুপন কোড পাবেন যা আউটলেটে দেখাতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

