বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়। এতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সশরীরে উপস্থিত থেকে সাক্ষাৎকার গ্রহণ করছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে সাক্ষাৎকার শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনটিতে বিএনপির দলীয় মনোনয়ন পেতে মোট ৭০ জন নারী নেত্রী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৬৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন