ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জন গ্রেপ্তার, মামলা ৪৫

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জন গ্রেপ্তার, মামলা ৪৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ৯৩ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা বিভাগে আটজন রয়েছেন।

এ সময় তাদের হেফাজত থেকে ১১ হাজার ৮৫০ পিস ইয়াবা, ৪৭ কেজি গাঁজা, ৪টি মোবাইল ফোন, ১০ বস্তা পলিথিন, ১টি ইঞ্জিন ভ্যান এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন