রাজধানীতে পার্কিং করা বাসে আগুন

রাজধানীতে পার্কিং করা বাসে আগুন
প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীর মাতুয়াইলে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে মাতৃ ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজীব কুমার বারৈ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি পোড়া অবস্থায় দেখতে পায়।

তিনি জানান, বাসের চালক ও হেলপার পুলিশকে জানিয়েছেন, রাত ১১টা ২০ মিনিটের দিকে বাসটি সেখানে পার্কিং করে তারা খেতে যান। ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন।

তবে কারা বাসটিতে আগুন দিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন