রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮৬

স্টাফ রিপোর্টার

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮৬

রাজধানীতে পৃথক অভিযানে ৮৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মুগদা থানাধীন টিটিপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ৫৮ (আটান্ন) জন মাদকাসক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-মতিঝিল বিভাগ। এছাড়াও হাজারীবাগ থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেপ্তার করা হয়।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র মুখপাত্র উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

জানা গেছে, রোববার (২৬ এপ্রিল) দুপুর ৩ টায় অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো-জাকির (৩০), মিন্টু (৪০), এরশাদ (২২), মোঃ হিমেল (২০), মো. আরিফ (২২), আকাশ (২৮), মো. শামিমা (২৯), মো. নাঈম হাওলাদার (২৮), সোলেমান মুন্না (১৯), মো. অলি (২৬), মো. জাফর (৩০), মোঃ শাকিল (২০), অনিক (২০), মো. মোশাররফ হোসেন (৩৯), মোঃ ইয়াসিন (৩২), মো. হৃদয় হোসেন (২৭), মোঃ আদিবুল ইসলাম কিশোর (১৯), মো. রুবেল মিয়া (২২), মোঃ রাব্বি হোসেন হৃদয় (২০), মো. আল আমিন (১৮), আফজাল হোসেন (৩০), মোঃ আকাশ (১৯), মো. আল আমিন (১৯), মোঃ সাগর মিয়া (৩২), আকাশ মিয়া (২৯), মোঃ বিল্লাল হোসেন, মোস্তাকিম প্রমুখ। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করেন।

অন্যদিকে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সবুজ (২০), মোঃ আবু তাহের (২৪), মো. জাহিদ (৩৩), মোঃ আরিফ (২৬), মো. কবির (২২), মোঃ রকি মিয়া (২৭), আরিফুল ইসলাম ওরফ রাফি (২৪), মো. বাবু (২৩), মো. রাকিব (১৯), মো. ফয়সাল আহলদ (২০), কালু শেখ (৫১), স্বপন রবি দাস (৩০), নূরনবী ওরফ নূর মিয়া (২৬), মো. রফিক (২১), মো. সাব্বির হাওলাদার (২৪), নাজমুল হোসেন (২৬), মো. বশিব (৪৮), মো. তারেক (২৪), মো. জুয়েল (২২), ফরহান ইসলাম শিহাব (১৯), তোফাজ্জল হোসেন মানিক (৩০), সামিউল বাশার অনিক (৩১), তামিম হক (২১), আরিফুর রহমান (৩০), সাব্বির হোসেন (২৩),রাইতুল ভূইয়া ওরফে অমিত (২২), শেখ মাহমুদ হাসান ওরফ সজল (৩৫) ও মোঃ শাহ আলম সেলিম (৪৭)।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত হাজারীবাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...