ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
সোমবার সন্ধ্যার দিকে ঘটা এই ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


