ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে সিটি রুটে চলাচলকারী ‘লাভলী পরিবহন’-এর একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট পাঠানো হয়। পরবর্তীতে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, লাল-সাদা রঙের বাসটি রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় দাউ দাউ করে জ্বলছে এবং চারদিকে আগুনের কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন